প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
লোহাগড়ায় ৫'শ কৃষক পেল বিনামূল্যে দেশীয় জাতের নারকেলের চারা

লোহাগড়ায় ৫'শ কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে দেশীয় জাতের নারকেলের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে এসব নারকেলের চারা বিতরণ করা হয়।
এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে এ প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ। এ সময় নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বিনামূল্যে ৫'শ কৃষককে ৫টি করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে
৯'শ দেশীয় জাতের নারকেলের চারা বিতরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।