প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 26, 2025 ইং
সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

"জীবন একটাই, তাকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন" প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ'র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম।
শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩বিজিবি) সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, এডিএম
রিপন বিশ্বাস, অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেনসহ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস স্বাস্থ্য ও মানবিক সংকটে মাদকের চ্যালেঞ্জের প্রভাবের উপর আলোকপাত করেন।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।