গত রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড এ্যামোনিশন এবং মাদকদ্রব্য সহ ৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।