
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ শেখ কাওসার স্যারের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রি. তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও কর্মচারীবৃন্দ শান্তিপূর্ণভাবে কালো ব্যাজ ধারণ করে তাদের প্রতিবাদ ও সংহতি প্রকাশ করেন।
এ সময় শিক্ষক আঃ রব স্যার বলেন,
“অধ্যক্ষ শেখ কাওসার স্যার শিক্ষক সমাজের গর্ব। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা ঐক্যবদ্ধ। এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং ভবিষ্যতেও আন্দোলনে সক্রিয় থাকবো।”
শিক্ষক সমাজ মনে করে, একজন শিক্ষানুরাগী, সদালাপী ও নির্ভীক নেতার বিরুদ্ধে অন্যায়ভাবে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।