
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গাড়ি যোগাযোগের মাধ্যম একমাত্র ফেরিঘাট জোয়ার আসলেই তলিয়ে যায় কোন গাড়ি যাতায়াত করতে পারে না অনেক সময় দেখা যায় এম্বুলেন্স ভর্তি রোগী সদর হসপিটাল পটুয়াখালী অথবা ঢাকা রেফার করে কিন্তু যখনই জোয়ার আসে তখন প্রায় দুই ঘন্টা অপেক্ষা করতে হয় ভাটার অপেক্ষায়, এতে ভোগান্তিতে পড়ে রোগীর আত্মীয় স্বজন , গলাচিপা উপজেলার অনেক সরকারি ও বেসরকারি কর্ম কর্তা আছেন যারা দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত আছে বিভিন্ন উৎসবে বাড়িতে আসেন তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা হয়। আওয়ামী সরকারের এমপি জনাব গোলাম মাওলা রনি এবং এস এম শাহজাদা সাহেবকে গলাচিপা উপজেলার ফেরির ভোগান্তির তুলে ধরা হয়েছিল কিন্তু কোন উন্নতি ঘটেনি। গলাচিপা উপজেলা প্রশাসন ও পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে উপজেলার সাধারণ মানুষ তাদের এই ভোগান্তির পরিত্রাণ চায় যেন তারা মুমূর্ষ রোগী নিয়ে সহজেই গলাচিপা থেকে পটুয়াখালী বরিশাল ও ঢাকায় যাতায়াত করতে পারে।