
মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী দের জন্য নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দফা দাবিতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গলাচিপা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।