
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসায় গিয়ে নিজেকে নবী রাসূল পরিচয় দেওয়ায় আরিফুল ইসলাম নামে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেলে সলঙ্গা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে নিজেকে দাবি করেন তিনি নবী। এটি শুনেই মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে এসে আরিফ আহমেদ কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবী দাবি করা মোঃ আরিফ আহমেদ তাড়াশ সোলাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক হোসেনের ছেলে। তবে স্থানীয়রা জানিয়েছেন মানসিক ভারসাম্যহীন বর্তমান তিনি পুলিশ হেফাজতে রয়েছে।