
লালমোহন পৌর শহর সমন্বয় কমিটি (TLCC) নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রশাসন জনাব আরিফের সঞ্চালনায় লালমোহন পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রশাসক, লালমোহন পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শাহ আজিজ। ৫০ জন সদস্য নিয়ে শহর সমন্বয় কমিটি গঠন করা হয়। শুরুতেই কুরআন তিলাওয়াত করেন অধ্যাপক মানছুর আহমেদ। এরপর পৌর প্রশাসন জনাব আরিফ ২০২৫-২০২৬ অর্থ বছরের লালমোহন পৌরসভার ৭৭,৮১,৪৮,৫২৪ টাকার বাজেট কমিটির সামনে উত্থাপন করেন। সর্বশেষ সভাপতি জনাব মো: আজিজ পৌর বাসির সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা এবং এর সমাধান করার পরামর্শ পৌরসভার কর্মকর্তাদের প্রদান করেন।