
গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন নিউজে ভেসে বেড়াচ্ছে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি শুক্কুরের নারী কেলেংকারির ভিডিও, এক নারীর সাথে অর্ধ-উলঙ্গ অবস্থায় ভিডিও কলে অসামাজিক কথা বলার ভিডিও এখন টপ অবদা টাউনে পরিনত হয়েছে,
যেখানে ওই নারীকে কাছে পাওয়ার জন্য নানান রকম কু-প্রস্তাব দিতে দেখা যাচ্ছে শুক্কুরকে,
৫ই আগস্টের পর গাজীপুর মহানগরে চাদাবাজি, টেন্ডার বাজি, ঝুট ব্যবসার দখল থেকে শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়ে নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপকে ঘায়েল করা সহ নানান রকম অভিযোগ পাওয়া গেছে শুক্কুরের বিরুদ্ধে,
৬ আগস্ট বিএনপি নেত্রী শামা ওবায়েদ এর গারমেন্টস প্রতিষ্ঠান "স্পেরো এপারেলসে" হামলা ভাংচুর, চাঁদা দাবী, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়া,
এরপর ঢাকা- ময়মনসিংহ রোডে অবস্থিত UTAH গারমেন্টসে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে অস্ত্র সহ হামলা করে প্রতিপক্ষ গ্রুপের ১৯ টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ ধান গবেষণা, কৃষি গবেষণা, জেলা পরিষদ, তাজউদ্দিন মেডিকেল কলেজ, সড়ক ও জনপথ বিভাগ সহ বিভিন্ন সরকারি অফিসে টেন্ডার নিয়ন্ত্রণ রাখতে গড়ে তুলেছেন সেভেন স্টার গ্রুপ। এছাড়া বিভিন্ন হাট বাজারের ইজারা নিতে জোর পূর্বক সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের চাপ প্রয়োগ করে আয়ত্বে নিয়েছেন হাট বাজারের দখল।
২ বছর মেয়াদ শেষ করলেও এখন পর্যন্ত করতে পারেননি মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি। আরও অভিযোগ উঠছে টাকার বিনিময়ে বিভিন্ন কলেজ এবং থানার প্রস্তাবিত কমিটিতে রাখার চেষ্টা করছেন অছাত্র এবং ছাত্রলীগ কর্মীদের।