
ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি মোড়ে অবস্থিত মোড়ালে সৌন্দর্যের জন্য বানানো আরবি অক্ষর দ্বারা আল্লাহর কয়েকটি গুন বাচক নাম লেখা,
সে স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতার ছবি (প্যানা) লাগানো হয়েছে ।
সে ছবি অল্প সময়ে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে,
যা দেখে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমান ও নেটিজেনরা।
ধর্মপ্রাণ মুসলমানদের দাবি,
অনতিবিলম্বে এই ছবি সরিয়ে দিতে হবে,
একথা বলে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের প্রতি দাবি জানিয়েছেন,
ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক কাজ কেউ যেন না করতে পারে সে ব্যাপারে প্রশাসনের গভীর দৃষ্টি রাখতে হবে।
নেটিজেনদের দাবি ময়মনসিংহ শহরের সৌন্দর্য রক্ষায় যতগুলো মোড়ে পোস্টার বা প্যানা আছে সব সরিয়ে সিটি কর্পোরেশনের সৌন্দর্য রক্ষা করতে হবে,
শহরের সৌন্দর্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।