
আজ বুধবার (১৮ জুন) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানিকগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত এজেন্ট ব্যাংক মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ব্যাংকের ম্যানেজার বক্তব্য রাখেন। তিনি বলেন ইসলামী ব্যাংকের একটা পুরাতন প্রডাক্ট Mcash নতুন রুপে আবার যাত্রা শুরু করেছে দেশব্যাপী, তারই অংশ হিসেবে ব্যাংকের পক্ষ থেকে এজেন্ট মালিকদের সাথে ডিস্টিবিউটর নিয়োগ এক চুক্তি নামা সাক্ষর হয়। এর মাধ্যমে সারা মানিকগঞ্জ জেলায় এজেন্ট নিয়োগ প্রদান করা হবে এবং Mcash এর বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে মানুষের দোরগোরায় পৌঁছে যাবে Mcash সেবা।