প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 18, 2025 ইং
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা সেলিম রেজার কলেজ পরিদর্শন

কাজিপুরের হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজের অবকাঠামো, সার্বিক কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ ( কাজিপুর + সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জননেতা সেলিম রেজা। মঙ্গলবার (১৭ জুন) সকালে কলেজ পরিদর্শন শেষে অধ্যক্ষের সাথে মতবিনিময় সভা করেছেন । মতবিনিময় সভায় সেলিম রেজা কলেজের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নের সর্বোচ্চ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অধ্যক্ষ মহোদয় কলেজের পক্ষে থেকে জননেতা সেলিম রেজা হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় তার সাথে আরোও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রভাষক আঃ সালাম, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন সহ কাজিপুর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।