
শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে দুই দোকানিকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অভিযোগে আজ সকালে শ্যামনগর স্টান্ডে প্রমিজ সুইটস্ ও মিষ্টি মহলে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।