
নারায়ণগঞ্জ বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন জনি (ঝন্টু) জুলাই আন্দোলন চলার সময় মদনপুর বাস স্ট্যান্ডে ছাত্রদের উপর আক্রমণের গোপনে নেতৃত্ব দিয়েছে, ৫ ই আগস্ট এর পরে রাজনীতিতে কোণঠাস হয়ে পড়লে, তিনি তার কৌশল এবং গতিবিধি পরিবর্তন করতে থাকে এবং স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে যাতে তার উপরে কোন ধরনের জামেলা না আসে,বলা চলে এতে তিনি মোটামুটি সফল ও হন। গোপন তথ্য ভিত্তিতে জানা যায় যে জয়নাল আবদীন জনি (ঝন্টু) এই সুযোগে মাদক ব্যবসায় নয়া কৌশল নিয়ে মাঠে নেমেছে। অটো গাড়ি ভাড়া চালানোর অজুহাতে বিভিন্ন কাস্টমারকে প্যাসেঞ্জার বানিয়ে ভাড়া নেওয়ার সুবাদে ২/৪ পিস ইয়াবা সাপ্লাই করে,এতে সাধারণ মানুষের কোন বোঝার উপায় নাই যে এখানে ইয়াবা সাপ্লাই করা হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তির কাছে জানা যায় যে সুশীল সমাজের আড়ালে থেকে বিভিন্ন কৌশলে এই মরণ নেশা তুলে দিচ্ছে যুব সমাজের হাতে। তাই অতি শীঘ্র এই মরণ নেশা থামাতে না পারলে ধ্বংস হয়ে যাবে যুব সমাজ।