
আব্দুল মতিন মুন্সী ( ফরিদপুর, বোয়ালমারী) প্রতিনিধিঃ- বোয়ালমারী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ১৬ ই জুন বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির টিম প্রধান ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো আবজাল হোসেন খান পলাশের সভাপত্বিতে ও ফরিদপুর জেলা বিএনপির সদস্য মো্, শামীম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ইসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব মো কিবরিয়া স্বপন।
আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো আফসার উদ্দিন আহমেদ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো শামসুজ্জামান ঝুনু মিয়া, পৌর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকরাম হোসেন, বোয়ালমারী উপজেলা কৃষক দলের সভাপতি মো লুৎফর রহমান, বোয়ালমারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো মিনহাজুল লিপন,বোয়ালমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মো রবিউল ইসলাম সম্রাট, বোয়ালমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু সঞ্জয় সাহা, বোয়ালমারী উপজেলার শ্রমিক দলের সভাপতি মো আবু জাফর শেখ, বোয়ালমারী উপজেলা ছাত্র দলের সভাপতি তপু মিয়া,বোয়ালমারী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আরেফিন রাব্বি।
কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে আগত বিএনপি, কৃষকদল, যুবদল,সেচ্ছাসেবকদল শ্রমিক দল, মহিলা দল, ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক রা।
প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ইসা বলেন, আপনারা শুধু খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দিবেন। তা না করে নেতাদের স্লোগান দিচ্ছেন খুব ই কস্ট লাগল।
তিনি আরো বলেন যারা ৫ আগস্টের আগে জেল খেটেছেন নির্যাতনের স্বীকার হয়েছেন তাদের কে কমিটি তে রাখা হবে।
বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব মো কিবরিয়া স্বপন বলেন আজ হাজার হাজার নেতা কর্মী ৫ ই আগস্টের আগে কোথায় ছিলেন কারাগারে তো দেখলাম না। শুধু কয়েকজন ছাত্র দল, যুবদল,কৃষক দলের নেতাকে দেখলাম।
কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির টিম প্রধান ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো আফজাল হোসেন খান পলাশ বলেন আওয়ামী দোসর ও বিএনএমের দালাল দেরকে আহবায়ক কমিতে রাখা হবে না। আওয়ামী দোসরদের সাথে যাদের ছবি আছে তারেরকেও কমিটিতে রাখা হবে না। আমার রক্তের সাথে বিএনপি। আমি বিএনপির সাথে কোন বেঈমানী করব না। যারা উপযুক্ত তাদের কে কমিটিতে রাখব।দ