
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ কর্মসূচিতে এক নারীসহ কয়েকজন কর্মীকে লাথি মারার ঘটনায় তীব্র বিতর্কের জন্ম দেওয়া জামায়াতে ইসলামীর বহিষ্কৃত কর্মী সিবগাতুল্লাহ ওরফে আকাশ চৌধুরী জামিনে মুক্ত হয়েছেন।
আত্মসমর্পণের দুই দিনের মাথায় বুধবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে জানায়, ১৫ জুন থেকে আকাশ চৌধুরীকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে হবে।
আকাশ চৌধুরীর ‘সমঝোতামূলক’ আত্মসমর্পণ এবং দ্রুত জামিন পাওয়ার বিষয়টি নিয়েও সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।