
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের আদালত।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এই আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে রয়েছে—আলিফ হত্যা মামলা, ভাংচুর-হামলা, বিস্ফোরক আইনে পুলিশের করা তিনটি এবং নিহত আলিফের ভাইয়ের দায়ের করা আরেকটি মামলা।
চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে জামিন চাওয়া হলে আদালত আবেদন প্রত্যাখ্যান করেন।