প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 3, 2025 ইং
শিবগঞ্জে রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগ ও সংগঠনের প্রধান উপদেষ্টা শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা: মো.মাহফুজ রায়হানের পরামর্শে শিবগঞ্জ উপজেলার রিকশা চালকদের মাঝে ক্যাপ বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা চত্বরের এই কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম,গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি'র পরিচালক আলমগীর জয়, নারী উদ্যোক্তা শামিমা খাতুন,সিনিয়র এ্যাডমিন মোস্তফা আলী,সিনিয়র মডারেটর রাকিবুল ইসলাম, মোঃ খাদিমুল ইসলাম প্রমুখ।
সংগঠনের পরিচালক আলোমগীর জয় বলেন তীব্র রোদে রিকশা চালাতে চালকদের কষ্ট হচ্ছে, এ ভাবনা থেকে চালকদের কিছুটা স্বস্তি দিতে এমন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।