
সরকার কর্তৃক প্রদত্ত ও উপজেলা ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়ন পরিষদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুর এ আলম তুহিন, ট্যাগ অফিসার মঈন উদ্দিন আখন্দ, ইউপি সদস্য বৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম পুলিশ।