
ভোলার তজুমদ্দিন উপজেলার ,মঙ্গল শিকদার লঞ্চঘাটের এলাকায় প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় আশেপাশের জনপদ। এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করে। ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। এছাড়া বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে নৌবাহিনী শুকনো খাবার বিতরণ করে। দুর্যোগকালে নৌবাহিনীর দ্রুত সাড়া দেওয়ায় স্থানীয়রা স্বস্তি লাভ করে।