
ঘুর্ণিঝড় শক্তি শেষ হলেও এখনো দ্বীপ অঞ্চল রাঙ্গাবালী উপজেলার মানুষ ঘর বন্দী।
রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা গ্রামের চারপাশে সাগর দ্বারা বেষ্টিত, এই গ্রামে প্রায় পাচ হাজার লোকের বসবাস, এবং লোকজনের চলাচলের এক মাত্র যে রাস্তা আছে সেটিও বন্যার প্রভাবে ভেঙ্গে গেছে, তাই বন্যা শেষ হলেও এখনো তারা ঘরবন্দি হয়ে আছে, এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে তারা ত্রান নয় ভাঙ্গা রাস্তা অতিদ্রুত সংস্কার চায়।