
বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের সার্বিক সহায়তায় 'তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্য কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের আয়োজনে আজ ৩১ শে মে ২০২৫ খ্রি. বেলা ১০:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শোভাযাত্রা শেষ হয়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম) সেবা মহোদয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব জহিরুল ইসলাম মহোদয়।
চুয়াডাঙ্গা তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলার সরকারি- বেসরকারি পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থী সকল।
প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম মহোদয় তামাক মুক্ত দিবসে তামাকের কুফল সম্পর্কে আলোচনার করেন।তামাক চাষ ও তামাকজাত পণ্যর ঝুঁকি পরিবেশ ও অর্থনৈতিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন।
তামাক মুক্ত দিবসে জেলার সকল শ্রেনী পেশার মানুষের পাশাপাশি সুশীল সমাজের সম্মানিত ব্যক্তির উপস্থিত ছিলেন।