
ফরিদপুর বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে ৪৪তম শাহাদাত বার্ষিকীর কর্মকান্ড শুরু হয়। পরে বাদ জুম্মা দোয়ার আয়োজন শেষে দুঃস্থ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব আফসার উদ্দিনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড্যভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মো আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো রাসেল মোল্লা, বোয়ালমারী উপজেলা সেচছাসেবক দলের আহবায়ক বাবু সন্জয় সাহা,বোয়ালমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ আহবায়ক জহির ইকবাল ঠাকুর পিন্টু, বোয়ালমারী উপজেলার শ্রমিক দলের সভাপতি মো আবু জাফর শেখ,বোয়ালমারী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আরেফিন রাব্বি সহ বিএনপির অন্যান্য অঙ্গ
সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়ার ১৯ দফা ও তার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।