প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 31, 2025 ইং
কাজিপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, বাংলার রাখাল রাজাখ্যাত,বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাজিপুর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা বিএনপির কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আঃ সালাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন কাজিপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, পৌর যুবদলের সদস্য সচিব হাসান আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আঃ সালাম সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্ব,রণকৌশলী সাহসীকতা,নেতৃত্ব, রাষ্ট্রপরিচালনা,আন্তর্জাতিক সম্পর্কের দূরদর্শিতা, সফলতা এবং জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে একদল সম্মানিত হাফেজরা কুরআন পাঠক করেন কুরআন পাঠ শেষে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যে ও সুদীর্ঘ হায়াত কামনা এবং বাংলাদেশের সার্বিক সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।