
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশনে ভারতীয় ৬ নাগরিককে আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ দুজন নারী। তাদের প্রত্যেককেই বিএসএফ পুশিইন করেছে বলে তারা জানান। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে। আজ শুক্রবার( ৩০ শে মে) দুপুরে বুড়িমারী রেলস্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬১ বিজিবি তিস্তা দুই ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। বিজিবি জানান, লালমনিরহাটের ২ বিজিবির অধীনস্থ দই খাওয়া বিওপি সীমান্ত প্লিয়ার ৯০৮ /এস এর নিকটবর্তী এলাকা দিয়ে, ভারতের ৭৮ বিএসএফের গীতল দহ ক্যাম্পের সদস্যরা তাদের কে বাংলাদেশে পুশিইন করেছিল। এই ঘটনা ৬১ বিএসএফের বুড়িমারী স্থলবন্দরের জিরো লাইনে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন বিজিবি। বুড়িমারীর বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম বলেন, ভারতীয় ওই ছয় নাগরিক গত বুধবার হাতীবান্ধাউপজেলার দই খাওয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী রেলস্টেশন থেকে ছয় জনকে আটক করা হয়। তাদের ভারতে ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠকের আহ্বান করা হয়ছে।