
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহির বিভাগে ১০ নং কক্ষে ভূয়া ডাক্তার সেজে অনবরত চিকিৎসা দিচ্ছেন মেডিকেল এসিস্ট্যান্ট মেহেদী হাসান। সরেজমিনে গিয়ে দেখা যায় ডাঃ জহরলাল এর সিল ব্যবহার করে হাসপাতালের এসিস্ট্যান্ট মেহেদী হাসান, তা একজন সংবাদ কর্মীর নজরে পড়লে তাৎক্ষণিক তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে হাঁটা শুরু করে মেডিকেল স্টোর রুমে প্রবেশ করলে সেখানে দেখা যায় ডাঃ জহরলাল বসা। ডাঃ জহরলাল কে প্রশ্ন করা হয়, আপনার রুমে আপনার সিল দিয়ে রুগী দেখছেন উনি কি ডাক্তার। জহরলাল বলেন উনি মেডিকেল এসিস্ট্যান্ট, আমি একটু স্টোর রুমে এসেছি কিছু প্রয়োজনীয় কাজ ছিল তাই। মেডিকেল এসিস্ট্যান্ট মেহেদী হাসান এর উপর অভিযোগ তুলে ধরেন চিকিৎসা নিতে আসা এক রুগী। তিনি বলেন সরকারি মেডিকেল আসি কিছু ঔষধ নিয়মিত খাওয়া লাগে এজন্য, কিন্তু ঔষধ যে টা আমার প্রয়োজন সেই ঔষধ আমাকে বলে নাই। কিন্তু হাসপাতালের ফার্মেসি তে ঔষধ ঠিকি আছে। এই মেহেদী আমাদের ঠিকমতো ঔষধ লিখে দেয়না। যুগের কথা বললেও প্যারাসিটামল হিস্টাসিন ছাড়া আর কিছুই দেয়না মনে হয় ঔষধ চুরির সিন্ডিকেট এর সাথে এই মেহেদী হাসান জড়িত। আমরা প্রশাসন কে বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। জানা যায় দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে ঔষধ সিন্ডিকেট অনিয়ম করে আসছে মেডিক্যাল এসিস্ট্যান্ট মেহেদী হাসান তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার অনুরোধ করেছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা জনসাধারণ।