
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ডিজিটাল মিটারে পরিমাপ করে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির।
চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি সদস্য আব্দুল হাই সেলিম, ইউপি সদস্য লাইজু বেগমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, “সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করছি, যাতে কেউ বঞ্চিত না হন।
এই মানবিক উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।