
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৫ মে রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেলা উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
৩ দিন ব্যাপী এ মেলা উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা (মিলনায়তন) সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগনাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, জগনাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ সহ প্রমুখ।