
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ভেজাল বাগদা চিংড়ি পুশের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৮ মে)বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। অভিযানে ৪০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হওয়ায় তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ সময় অভিযুক্ত নাজমা পারভীন,কালিকাপুর গ্রামের সাদেক আলী স্ত্রী-তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।