
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।
২৬ মে রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই রাজেশ কুমার দাশ, এসআই খান মাইদুল ইসলাম ও এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল সংগীয় ফোর্স নিয়ে চৌগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ফুলসরা ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে শেখ নাদির-উর জামান (৪৭) নামে একজনকে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এ সংক্রান্তে চৌগাছা থানায় মামলা করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।