প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকেট প্রশিক্ষণ

মোহাম্মদ রমজান আলী
প্রোগাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপি কৃষক GAP সার্টিফিকেশন প্রশিক্ষনের আয়োজন হরা হয়েছে।
০১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় আশুতোষ টাওয়ারে উপজেলা কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, গুইমারা এর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরি।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আমাদের পর্যাপ্ত সার এবং কীটনাশক ব্যবহারের নিয়ম এবং প্রশিক্ষণ না থাকার কারনে যে হারে মাটি নষ্ট হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের স্বাস্থ্যহানি ও ঘটছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদেরকে অবশ্যই সার এবং কীটনাশক ব্যাবহারে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমাদের মাটির গুণগত মান পরিক্ষা এবং কীটনাশক ব্যাবহারে সঠিক নিয়ম মেনে চলতে হবে। তবেই আমরা আমাদের উৎপাদিত কৃষি পন্য আমাদের দেশের চাহিদা পূরণ করে একসময় আমাদের পণ্য বিশ্ববাজারে রপ্তানি করতে পারবো।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।