
চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে কাটাছরা ইউনিয়নের ছত্তর ভুঁইয়ার হাট ঈদগাঁ মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাটাছরা ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আলম মেম্বার। প্রধান বক্তা ছিলেন মীরসরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রহমত এলাহী সোহেল। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ উল্লাহ সেজু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, পেশাজীবী সংগঠক জামসেদ আলম, মীরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার এবং চট্টগ্রাম উত্তর জেলা তারেক রহমান ঐক্য পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলাম হৃদয়। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্মরণসভা শেষে মরহুম আইনুল কবির মেম্বার, শরফুদ্দিন মামুন, শামসুদ্দিন, মোশাররফ হোসেন, ইব্রাহিম, আলমগীর ও অহিদুন্নবীসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে মাওলানা মো. কবির আহম্মদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, মো. অহিদুন্নবী (৩৫) নামের এক বিএনপি নেতা সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। এই স্মরণসভা ছিল প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের অবদান স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।