প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল

মো. মশিউর রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সের আয়োজনে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর দিনাজপুর শহরের ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সের কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সের চেয়ারম্যান মো. ইয়াহিয়ার সভাপতিত্বে এবং ডিইএবি’র সদস্য সচিব মঞ্জুর মুর্শেদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল ও আক্তারুজ্জামান জুয়েল, ক্রিয়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ কচি, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত সজীব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইএবি’র আহ্বায়ক নুরল হুদা, যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন, আব্দুল মমিন, রফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আনোয়ারা ইনস্টিটিউটের পরিচালক ডা. এ.এফ.এম. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রয়াত নেত্রীর রুহের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।