প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়

মোঃ মিজানুর রহমানজামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আমীর মাওলানা নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯. ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের শান্তি শিক্ষা কিন্ডার গার্টেন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিশুদের মন কাদা মাটির মত। কাদা মাটিকে ইচ্ছা মতো আকৃতি দেয়া যায়। তেমনি শিশুদেরকে যা শেখানো হবে তারা তাই শিখবে। সেজন্য শিশু কিশোরদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়তে হলে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিশুরা যেন খেলাধূলার পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় সেজন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। "
মারিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ রঞ্জুর সভাপতিত্বে এবং শান্তি শিক্ষা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মুখলেছ মিয়ার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাশিম উদ্দিন, দানাপাটুলী ইউনিয়ন জামায়াতের সভাপতি ক্বারী আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও অভিনয়, নৃত্য, গান, মনোমুগ্ধকর বিভিন্ন খেলা, কবিতা আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।