প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

কবিরুল ইসলাম খান
টাঙ্গাইলের দেলদুয়ারে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাযতে রেখে বিক্রি করার অপরাধে ২ যুবককে কারাডন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের একটি আভিযানিক দল উপজেলা সদর ইউনিয়নের নলুয়া গ্রামে অভিযান চালিয়ে ২ যুবককে মাদকদ্রব্য সহ আটক করে। পরে দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম ঘটনাস্থলে আদালত পরিচালনা করে কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলো নলুয়া গ্রামের আব্দুল হালিম খানের ছেলে শাহীন খান (৩০) ও একলাছ খানের ছেলে আবুল কালাম খান (২৪)।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।