প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

মোঃ আব্দুল আলীম আবরার পাবনা ফরিদপুর উপজেলার জন্তিহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল মুর্শেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি নকল দুধ তৈরীর কারখানায় ডালডা, তেল, ইউরিয়া, সোডিয়াম বাই কার্বনেট, ডিটারজেন্ট, রেজিন ও মিষ্টিকারক উপাদান দিয়ে নকল দুধ উৎপাদন অবস্থায় কারখানার মালিক ও কর্মচারী রিপন হোসেন ও ইমন হোসেন সজীবকে আটক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ দুইজনকে প্রত্যেককে ৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।