প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজার

মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাকে মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান হবে সম্পূর্ণ জিরো টলারেন্স।
নির্বাচনী প্রচারণায় সেলিম রেজা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কাজিপুরের শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষায় মাদক নির্মূলে কোনো ধরনের আপস করা হবে না। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক সংশ্লিষ্ট সকল অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন জনগণের সমন্বয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। বিশেষ করে তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হবে।
সেলিম রেজা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় কাজিপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে—ইনশাল্লাহ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।