প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 28, 2026 ইং
ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

মো আনিছুর রহমান
ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কেন্দ্র জামায়াত নেতা মো. আতাউর রহমান সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মেহারী ইউনিয়নের উদ্যোগে বুধবার বিকেলে শিমরাইল সাতপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় সভাপতিত্ব করেন দলটির ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন। মোহাম্মদ আক্তার এর উপস্থাপনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সর্মথিত প্রার্থী মো. আতাউর রহমান সরকার। জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সেক্রেটারী মোঃ গোলাম সরোয়ার,কসবা পৌরসভার কর্মপরিষদ সদস্য মাওলানা আখতার হোসেন,উপজেলা প্রচার ও মিডিয়ার সেক্রেটারি মোঃ কবির আহমেদ,মেহারি ইউনিয়ন সভাপতি আবুল হোসেন,সেক্রেটারি আমানুল্লাহ, কুটি ইউনিয়ন আমীর হেলাল উদ্দিন প্রমুখ। আতাউর রহমান দিনভর কসবা উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ করেন।
জনসভায় আতাউর রহমান সরকার এ সময় বলেন 'একটি দল বসে আছে নির্বাচনে ভোট কেন্দ্রের দখল করে ক্ষমতায় চলে যাবে । তাদের এবার জনগণ দাঁতভাঙ্গা জবাব দিবে ও ঐক্যবদ্ধ বাংলাদেশ তা প্রতিহত করবে।'
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।