প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

মো: নাজমুল আহসান জাবেদ
নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার কলেজ রোডে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে চার (০৪) জন সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৩০০ ঘটিকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে উক্ত যৌথ অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য,দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—
মোঃ আল-আমিন (২৬), মোঃ আলী আহমেদ অভি (৩০), মোঃ আদর মিয়া (২৫) এবং মোঃ ইমদাদুল (২৮)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।