প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
আচরণবিধি লঙ্ঘন,স্বতন্ত্রপ্রার্থীর বিশ হাজার টাকা জরিমানা

এম কে ভুইয়া সোহেল
টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারে গরু জবাই করে ভুড়িভোজের আয়োজন কালে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামসুন নাহার শিলা।
স্থানীয়দের কাছে জানাযায়, বিএনপি প্রার্থী আহমেদ আযম খানের প্রচারণাকে ছাপিয়ে এলাকাবাসীর মনোযোগ আকর্ষন করতে স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের সমর্থকরা বাজারে গরু জবাইকরে বিরিয়ানী হবে বলে মুখেমুখে প্রচার করেন। বিষয়টি উপজেলা সহকারী রিটারনিং অফিসার আব্দুললাহ আল রনীর নজরে আসলে মোবাইল কোর্টের নির্দেশ দেন। ঘটনাস্থলে ভুরীভোজের সকল আয়োজনের প্রমাণ মেলায় স্বতন্ত্রপ্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।