প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2026 ইং
হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সৌমিত্র কুমার দাস
হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা এলাকার প্রিয়াঙ্কা দাস (২৬)নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ ২৭শে জানুয়ারী রোজ মংগল বার আনুমানিক ভোর ৫ ঘটিকার সময় ঘটনাটি ঘটে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে,পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে, প্রিয়াঙ্কা দাস লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা গ্রামের উদয় দাসের মেয়ে,আজ সরজমিনে গিয়ে জানা যায়, গতরাতে প্রিয়াঙ্কা দাস তার স্বামী সোনানন্দ দাস একই বিছানায় শুয়ে ছিলেন,স্বামী ঘুমন্ত থাকা অবস্থায় ঘরের ভিতেরর আরেকটি রুমে গিয়ে ফাস লাগায়,এব্যাপারে স্বামী সোনানন্দ দাস জানান আমাদের মধ্যে আজ পযন্ত কোনরকম ঝগড়াঝাটি সৃষ্টি হয়নি,সোনানন্দ দাসের গ্রামের বাড়ী বানিয়াচং উপজেলার ঢেংগারখলা গ্রামে তিনি আরও জানান আজ দীর্ঘদিন যাবত আমরা যশেরআব্দা এলাকায় বসবাস করিতেছে,শান্তি প্রিয় ভাবে, শুধু তাই নয়, প্রতিবেশীদের কাছ থেকেও কোন ধরনের খারাপ মন্তব্য পাওয়া যায়নি,এদিকে প্রিয়াঙ্কা দাসের প্রায় ১বছরের একটা কোলের বাচ্চাও রয়েছে যা হৃদয়বিদারক, এব্যাপারে সদর থানার এস,আই আওলাদ হোসেনের সাথে আলাপ করলে দৈনিক জনতার খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি কে জানান, এই মৃত্যুর ব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় লাশটির সুরতহাল তৈরী করে পোস্ট মেডামের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।