প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মেহেদী হাসান
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ১১ দলীয় ঐক্যের নির্বাচন পরিচালনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫জানুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার, কেন্দ্রভিত্তিক কমিটি গঠন এবং নির্বাচনকালীন করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীদের করণীয় ও দায়িত্ব নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, এবি পার্টির জেলা আহ্বায়ক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কাসেম,উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম, উপজেলা নাগরিক পার্টির প্রধান সম্বয়ক মোঃ গোলাম মোস্তফা বিএসসি , এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ হোসাইন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোঃ মাহবুব হোসেন প্রমুখ ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।