প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ

দেবুল কুমার দাস
ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আটকা পড়েছে কয়েশ পন্যবাহি ট্রাক। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দর পরিচালক(ট্রাফিক) শামিম হোসেন।
বন্দর কর্তৃপক্ষ জানান.সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সে দেশে সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়িরা বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে আবারও এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত রযেছে স্বাভাবিক।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।