প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

দেবুল কুমার দাসঅতন্দ্র প্রহরা আর দৃড় অঙ্গিকারে দেশের সু রক্ষায় কাষ্টম এই স্লোগানেবিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস ডে পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিনভর নানা আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সূচনা করা হয়। পরে বেনাপোল কাষ্টমস অডিটরিয়ামে বন্দর ব্যাবহারকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময উপস্থিত অতিথিদের ফুলদিয়ে সন্মানিত করা হয। সভায় বেনাপোল কাষ্টমসের কমিশনার মোঃ ফাইজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএম আবুল কালাম কায়কোবাদ সদস্য কর প্রসাসন ও মানব সম্পদ ব্যাবস্থাপনা জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা। বিশেষ অতিথি যশোরের কর কমিশনার মোঃ মাসুদ রানা। যশোর কাষ্টমস কমিশনার মোঃ আবদুল হাকিম ও বেনাপোলে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছুর রহমান.বেনাপোল আমদানি রফতানি কারক সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে রাজস্ব আহরনের কোন বিকল্প নেই। সে কারনে সামর্থ্যবান প্রতিটি সেক্টর এবং ব্যক্তিকে করের আওতায় আনতে হবে। রাজস্ব আদায়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে। তিনি আরো বলেন রাজস্ব আদায়ে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে আমরা অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয় বর্ণিল সাজে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।