প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

মাইদুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাউনিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ পাপিয়া সুলতানা।সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা সুফিয়া সুলতানা সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা এবং থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, সড়ক শৃঙ্খলা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।