প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোয়াজ উদ্দিনপুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ( মাদকদ্রব্য) ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার।
২৬-০১-২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে রাত ০০:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন ৩ নং পরানপুর ইউপির দাওইল গ্রামস্ত জনৈক আফসার আলীর বসতবাড়ীর আঙ্গিনা হতে তিনজন ব্যাক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এর অভিযানকারী দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহ ভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশি কালে আসামি ১। মো: হেলাল উদ্দিন (৩৬) পিতা মো: আফসার সাং পরানপুর(দক্ষিনপাড়া) ২। মোন নাজমুল হোসেন (২৮) পিতা: মো: মোহর আলী সাং পরানপুর (সোনারপাড়া) ৩। মো: আলাল উদ্দিন (৩৮) পিতা: মো: সাদেক আলী সাং দাওইল সর্ব থানা:মান্দা জেলা নওগাঁগনদের হেফাযত হতে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ( মাদকদ্রব্য) উদ্ধার করে জব্দ করে। আসামিগনের বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।
আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে। এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।