প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন

মোঃ মিলটন হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন:২৪ জানুয়ারি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, মাগুরা-তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা। এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ তম ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর অধিনায়ক; পুলিশ সুপার, মাগুরা; জেলা নির্বাচন অফিসার; জেলা আনসার কমান্ড্যান্ট; উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর-সহ ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ভোটগ্রহণ প্রক্রিয়া ও কর্মকর্তাদের দায়িত্বপালন সম্পর্কিত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি ২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এবং এতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী প্রক্রিয়া ও দায়িত্বসম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।