প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন

মোঃ সাদ্দাম হোসেন
বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের মহিলা দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড ময়দানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চরকাউয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি হারুন আর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাহমুদ হোসেন আশরাফ, মোঃ মজিবুর রহমান মজলু এবং বরিশাল সদর উপজেলা মহিলাদলের নেত্রী মোসাঃ ইসরাত জাহান রিমা অনুষ্ঠানের আয়োজন করেন চরকাউয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজমা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইয়াকুব মৃধা, মোঃ জয়নাল হাওলাদার, মোঃ মিশু সিকদার, চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, মোঃ রুহুল আমিন, চরকাউয়া ইউনিয়ন মৎসজীবীদলের সভাপতি মোঃ মামুন হাওলাদার এবং চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রিপন হাওলাদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।