প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রোববার ২৫ জানুয়ারি সকাল দশটায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহমুদ আসগার হোসেন, ক্রীড়া কমিটির আহবায় ক প্রফেসর মোঃ লুৎফর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
প্রতিযোগিতার প্রথম দিনের আকর্ষণ ছিল মিনি ম্যারাথন। এতে ২১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।