ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় গান্ধাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব খুকশিয়া ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
গান্ধাইল ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক আঃ সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এড. রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী মিজানুর রহমান বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইদুল ইসলাম ও সাজ্জাদুর রহমান বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মন্জু, কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা, যুগ্ম আহবায়ক শামীম আহমেদ টমাস ও আসাদুল ইসলাম, শেখ জাহিদ হাসান, পৌর যুবদলের সদস্য সচিব হাসান আলী, কাজিপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা সুলতানা বেবি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন গান্ধাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু শাহীন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমনসহ কাজিপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।